মুক্তিপণ ভাইরাস কি? বাচার উপায়গুলো কি কি?

virus


মুক্তিপণ ভাইরাস কি? বাচার উপায়গুলো কি কি?


আপনি নিশ্চয়ই মুক্তিপণ কথাটার সাথে আগে থেকেই পরিচিত! আমরা সচারাচর বিভিন্ন মুভিতে দেখে থাকি যে কোন কিডন্যাপার দল একটা শিশুকে কিডন্যাপ করে তার বাবা-মা এর কাছে সেই শিশুকে ছেড়ে দেওয়ার জন্য কিছু অর্থ চেয়ে থাকে, শিশুর মুক্তির জন্য এই অর্থই হলো মুক্তিপণ।

এখন মুক্তিপণ ভাইরাস হলো একধরনের ম্যালওয়্যার বা রেনসমওয়্যার (malware or ransom) যা এক ধরনের খারাপ হ্যাকারদের হাতে তৈরী। তারা বিভিন্ন প্রকার কোডিং করে এই ভাইরাসটি তৈরী করে এবং .exe আকারে ভিক্টিম এর কম্পিউটার এর প্রবেশ করে দেয়। একবার ভাইরাসটি ভিক্টিম এ কম্পিউটার এ প্রবেশ করার যদি ভিক্টম এর সিকিউরিটি দূর্বল হয় তাহলে সয়ংক্রিয় ভাবে ভাইরাস টা কম্পিউটার এ আক্রমণ করে তার জরুরী ফাইল থেকে শুরু করে সব ডকুমেন্ট লক করে দেয়। হ্যাকাররা এরপর এই ভাইরাস থেকে মুক্তি পাবার জন্য মুক্তিপণ আদায় করে। তারা ভিক্টিমকে ২৪-৭২ ঘন্টা সময় দেয় এবং টাকা চায় এই মধ্যে টাকা না দিতে পারলে তারা ভিক্টিম এর ফাইল গুলা মুছে বা ওইভাবেই লক করে রেখে দেয়। হ্যাকাররা ইমেইল এর মাধ্যমে ভিকটিম এর থেকে মুক্তিপণ এর টাকা চায় ।

এই ভাইরাস থেকে বাচার উপায়!! 

আপনার ফাইল গুলা ব্যাকআপ এ রাখবেন। কিছুদিন পর পর ই ব্যাকআপ গুলা চেক করবেন অথবা যথাযথ আপডেট করবেন। সাধারণত হ্যাকাররা এই ফাইল গুলো বিভিন্ন লিংঙ্ক বা ওয়েবসাইট বা লিংকসটনাত এর মধ্যে লুকিয়ে রাখে। যখন ই কোন ইউজার ওই ফাইলটা ওপেন করে সাথে সাথেই সেটা এক্টিভেট হয়ে প্রথমে ইমেইল এ আক্রমণ করে, পরে কম্পিউটার এর ফাইল গুলোতে ছড়িয়ে পড়ে। তাই দরকার বা প্রয়োজন ছাড়া কোন লিংঙ্ক এ ক্লিক না করাই ভালো । আর যদি কোন লিংঙ্ক থেকে থাকে সেটাতে প্রবেশ করার আগে ওই লিংকসর্টনার অংশ গুগল এ সার্চ করে নিবেন। পরে কনফার্ম হয়ে লিংঙ্কটা ওপেন করবেন।সবসময় ভালো এন্টিভাইরাস ও ডিফেন্ডার ব্যবহার করবেন। সেই সাথে কম্পিউটার এর ডাটা নিয়মিত ব্যাকআপ এ রাখবেন এবং সেটা মাঝে মাঝে পর্যবেক্ষণ করবেন। আর তারপর ও যদি কোন ভূলকারণ বশত,আপনার কম্পিউটার হ্যাকারদের আক্রমণ এর স্কীকার হয় তাইলে খুব সহজেই ডাটা রিসেট দিয়ে কম্পিউটারকে সুরক্ষিত করতে পারবেন। তবে আপনার ফাইল গুলি যদি ব্যাকআপ এ থাকে তবে। আর যদি আপনার ফাইল গুলি ব্যাকআপ এ না থাকে বা আপনার OS সিস্টেম যদি দূর্বল থাকে তাইলে উইন্ডোজ রিসেট দিয়েও করা যায় তবে এই ক্ষেত্রে ভাগ্যটা অনেক বেশি দরকারী হয় । যদি ভাইরাস ততোটা শক্তিশালী না হয় তাইলে ৫৫% ই এই মাধ্যম ফাইল ব্যাক পেতে পারেন।

এইটা শিক্ষনীয় পোস্ট কোন খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না। আর করলে আমি কোন ভাবে দ্বায়ী থাকব না।

©আপনি কতটুকু নিরাপদ

Post a Comment

0 Comments